মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
কলকাতা

শিয়ালদহ স্টেশন: হুলস্থূল কাণ্ড শিয়ালদহতে!

প্রকাশিত:

মূল বিষয়

আবার অবাক করা কাণ্ড ঘটলো Sealdah Station-য়। এক তরুণ উঠে পড়লো গার্ডের কেবিনে। তারপর যা ঘটলো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। হঠাৎ ক্রমাগত বাজতে শুরু করে হর্ণ। অথচ চালকের কেবিনের কোনও চালকই নেই। রীতিমচো হইচই পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা।

শিয়ালদহ স্টেশন
শিয়ালদহ স্টেশন
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার অবাক করা কাণ্ড ঘটলো Sealdah Station-এ। এক তরুণ উঠে পড়লো গার্ডের কেবিনে। তারপর যা ঘটলো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। হঠাৎ ক্রমাগত বাজতে শুরু করে হর্ণ। অথচ চালকের কেবিনের কোনও চালকই নেই। রীতিমচো হইচই পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। তখনই দেখা যায়, ট্রেনের চালকের কেবিনে উঠে এক ব্যক্তি জোরে জোরে হর্ন বাজাচ্ছেন। পরে ওই যাত্রীকে গ্রেফতার করে রেল পুলিশ (RPF)। তবে কীভাবে এক যাত্রী অনায়াসে লোকাল ট্রেনের চালকের কেবিনে ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ লোকাল ট্রেনটি শিয়ালদহ স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। নিয়ম অনুযায়ী, ট্রেনটি স্টেশনে ঢোকার পর এক লোকো পাইলট দায়িত্ব ছেড়ে নেমে যান। এরপর অন্য এক লোকো পাইলট ট্রেনটির দায়িত্ব নেওয়ার কথা ছিল। 

 অভিযোগ, সেই সময়ই শিয়ালদহের দিকে ট্রেনটির সামনের অংশে থাকা চালকের কেবিনে ঢুকে পড়েন এক যাত্রী। তারপর আচমকাই জোরে জোরে হর্ন বাজাতে শুরু করেন তিনি। হর্নের আওয়াজ শুনে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পরে ওই যাত্রীকে আটক করে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়। রেল সূত্রে খবর, ওই সময় ট্রেনটি খালি করে ফের যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল। সেই কারণে যাত্রীরাও ট্রেনে উঠতে শুরু করেছিলেন। তবে ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় চাবি লক করা থাকায় অভিযুক্ত ট্রেনটি চালু করতে পারেননি বলে জানা গিয়েছে। কিন্তু তা না থাকলে কী পরিস্থিতি তৈরি হতে পারত, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পর রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রথমত, লোকো পাইলট দায়িত্ব ছেড়ে নেমে যাওয়ার পর চালকের কেবিনের দরজা লক করা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, এক যাত্রী কীভাবে নিরাপত্তার নজর এড়িয়ে কেবিনে ঢুকে পড়লেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

কোথায় হুলুস্থুল কান্ড ঘটেছে?

শিয়ালদহ স্টেশনে

প্রতিবেদক

Ankita Jana