অঙ্কিতা জানা: শারদ উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি। শহর থেকে জেলা এখন সব জায়গার ছবি একই রকম। থিম পুজোর লড়াই এ পিছিয়ে নেই বিভিন্ন জেলার পুজো গুলিও। হাওড়ার রামরাজাতলার পল্লীমঙ্গল সমিতির ৫৫তম বর্ষে এবারের ভাবনায় “পটের কথা”, শিল্পী গৌতম পাখিরা।
পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামের পটচিত্র শিল্পীদের জীবন সংগ্রাম নিয়েই তাদের বিশেষ ভাবনা “পটের কথা”।একজন শিল্পীই বোঝেন প্রকৃত শিল্পের মর্ম,তাই পিংলার লুপ্তপ্রায় ‘পটশিল্প’ ও ‘পটচিত্র শিল্পীদের’ সম্মান জানানোর বার্তা মণ্ডপসজ্জায়। পটচিত্রশিল্পীদের বর্তমান যুগে দাঁড়িয়েও এই প্রাচীন লুপ্তপ্রায় শিল্পকে বাঁচিয়ে রাখার গল্পই পল্লীমঙ্গলের মণ্ডপে। নয়াগ্রামে হিন্দু মুসলিম সকল জাতির মানুষ একত্রে বসবাস করলেও তাদের একটাই পরিচয় তারা সকলে শিল্পী। নামের শেষে যেমন পদবী থাকে পটচিত্র শিল্পীদের নামের শেষে থাকে তেমন চিত্রকরের আখ্যা। সম্পুর্ণ প্রাকৃতিক উপায়ে রঙ তৈরী করে তৈরী হয় পটচিত্র। আর সেই চিত্র গুলি একসঙ্গে মিলে তারা তৈরী করেন “পটের গান”। আর পল্লীমঙ্গলের পুজো মণ্ডপেও সম্পূর্ণ অকৃত্তিম রঙ, পট ও অন্যান্য সাজসজ্জা দিয়ে শিল্পী সাজিয়ে তুলেছেন মণ্ডপকে। মা দুর্গার রুপেও রয়েছে বিশেষ পটচিত্রের ছোঁয়া
শিল্পীর বার্তায়, পিংলার পটচিত্র গ্রামের শিল্পীদের জীবন সংগ্রামের ছবি তারা তাদের এবারের ভাবনায় তুলে ধরার চেষ্টা করেছেন। বর্তমানে বিভিন্ন মেলায় এই সমস্ত শিল্পীদের নিজস্ব পসরা সাজিয়ে বসতে দেখা যায়,কিন্তু অতিরিক্ত দাম শুনে অনেকেই তা এড়িয়ে চলেন।যদিও শিল্পীর মতে প্রকৃত শিল্পের কোনো মুল্য হয়না।আর যেহেতু এই ধরনের শিল্পকর্মকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম ও ধৈর্য লাগে তাই জন্যই এর মুল্য বেশি হয়। রামরাজাতলা পল্লীমঙ্গল সমিতির এবারের ভাবনায় সমস্ত শিল্পিদের উৎসাহ প্রদান ও তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার এক ছোট্ট প্রয়াস।
Durgapuja 2026: ৫৫তম বর্ষে রামরাজাতলা পল্লীমঙ্গল সমিতির ভাবনা “পটের কথা”!
Loading...
পুজো পার্বন
#Durgapuja2026
#Pollimongol Samity
#Howrah
#Theme
#Pandel
#শারদ উৎসব
#বাঙালি
#পটের কথা
সর্বশেষ আপডেট:
