মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
পুজো পার্বন

মন্দিরে পুজো দিয়ে বেরনোর সময় আর ভুলেও কোনদিন ঘন্টা বাজাবেন না-কারণ জেনে নিন

প্রকাশিত:

মূল বিষয়

আমরা নিয়ম করে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিই। পুজো(Pujo) দেওয়ার কিছু বিধি আছে যা আমরা মেনেও চলি। তবে সব নিয়ম কি আমরা জানি? হয়তো জানি না। শাস্ত্রবিদেরা বলছেন, মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় কখনোই ঘন্টা বাজানো উচিত নয়। আসলে মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজানোর পিছনে দারুণ একটা কারণ আছে।

ঘন্টা
ঘন্টা
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আমরা নিয়ম করে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো(Pujo) দিই। পুজো দেওয়ার কিছু বিধি আছে যা আমরা মেনেও চলি। তবে সব নিয়ম কি আমরা জানি? হয়তো জানি না। শাস্ত্রবিদেরা বলছেন, মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় কখনোই ঘন্টা বাজানো উচিত নয়। আসলে মন্দিরে ঢোকার সময় ঘণ্টা বাজানোর পিছনে দারুণ একটা কারণ আছে। ওই গম্ভীর ও মিষ্টি শব্দে চারপাশের পরিবেশ মুহূর্তে পবিত্র হয়ে ওঠে। বাইরের জগতের হাজারো দুশ্চিন্তা মাথা থেকে সরে গিয়ে মন শান্ত হয়। সোজা কথায়, ঘণ্টা বাজিয়ে আমরা ভগবানকে জানান দিই যে, “ঠাকুর, আমি এসে গিয়েছি, এবার পুজো শুরু করব।” এতে মনের খারাপ চিন্তাও দূর হয়ে যায়। এবার আসল কথায় আসা যাক। পুজো শেষ করে মন্দির থেকে বেরোনোর সময় ভুলেও আর ঘণ্টা বাজাবেন না। কেন জানেন? ঢোকার সময় ঘণ্টা বাজিয়ে তো আপনি নিজের হাজিরা দিয়েই দিয়েছেন! পুজো শেষে এবার শান্ত মনে ঈশ্বরের কাছ থেকে বিদায় নেওয়ার পালা।

  ফেরার পথে আবার ঢং ঢং করে ঘণ্টা বাজালে মনের সেই শান্ত ভাব আর একাগ্রতা কেটে যায়। তাই কোনও শব্দ না করে, নীরবে ও ভক্তিভরে বেরিয়ে আসাই আসল নিয়ম। পুজো হয়ে গিয়েছে বলেই একদম তাড়াহুড়ো করে মন্দির ছাড়বেন না। ঠাকুরের সামনে কয়েকটা মুহূর্ত চুপ করে দাঁড়ান। চোখ বুজে ঈশ্বরকে স্মরণ করুন, মনের ইচ্ছে পূরণের জন্য তাঁকে ধন্যবাদ জানান। খেয়াল করলে দেখবেন, অনেকেই ঠাকুরের মূল ঘর বা গর্ভগৃহ থেকে বেরোনোর সময় পিছন ফিরে দেবতাকে আরেকবার দেখে নেন। কেউ আবার বেরোনোর আগে মন্দিরের সিঁড়ি বা চৌকাঠে মাথা ঠেকিয়ে প্রণাম করেন। এছাড়া মন্দির থেকে প্রসাদ, চরণামৃত বা তুলসী পাতা দিলে তা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করুন। মন্দির থেকে বেরিয়ে আসার পরও যেন মনের এই ফুরফুরে ও শান্ত ভাবটা বজায় থাকে, সেদিকে খেয়াল রাখুন।

প্রতিবেদক

Ankita Jana