অঙ্কিতা জানা: জেলার থিম পুজোর লড়াই এ ৭৬তম বর্ষে হাওড়ার তেঁতুলতলা বারোয়ারী সহযাত্রী কদমতলায় এবার "কেদারনাথ"।একেবারে কেদারনাথ ধামের আদলে সেজে উঠেছে সহযাত্রী কদমতলার পুজো মণ্ডপ।
বাঙালি ভ্রমণ পিপাসু। আর মহাদেবের ভক্তদের কাছে "কেদারনাথ" এক স্বপ্নের জায়গা। অনেক চড়াই উতরাই পেরিয়ে পাহাড়ি আঁকা বাঁকা সিঁড়ি পেড়িয়ে তবেই মহাদেবের দর্শন পাওয়া যায় "কেদারনাথে"। মহাদেবও তার ভক্তদের নানান রকম পরীক্ষা নেন। কিন্তু অনেক সময় অনেক প্রতিকূলতা, বাধা বিপত্তি,শারীরিক অক্ষমতা, পকেটে টান সব মিলিয়ে কেদারনাথ যাওয়ার স্বপ্ন অপুর্ণই থেকে যায়। তাই এবার দর্শনার্থীদের সেই স্বপ্নকে পূরণকরতেই বলা বাহুল্য সাধ্যের মধ্যে শখ পূরণ করতে সহযাত্রী পুজো উদ্যোক্তাদের এই বিশেষ ভাবনা। ৭৬তম বর্ষে তাই সহযাত্রী কদমতলায় এবার শ্রী কেদারেশ্বর বাবার ধাম "কেদারনাথ" ।
শিল্পী তার দীর্ঘদিনের প্রচেষ্টায় মণ্ডপ সজ্জাকে একেবারে কেদারনাথের অনুকরণে সাজিয়ে তুলেছেন। হাওড়ার বুকে এই পুজো মণ্ডপ যেন সত্যিই পাহাড়ি সৌন্দর্যকে তাদের পুজো মন্ডপে ফুটিয়ে তুলেছেন। দর্শনার্থীদের শখ পূরণ
করতেই তাদের এবারের এই বিশেষ ভাবনা।
