অঙ্কিতা জানা: বাঙ্গালীর প্রাণের উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। শহরের থিম পুজো গুলির জাঁকজমক সাজসজ্জাকে টেক্কা দিতে হাওড়ার নেতাজিগড় নাগরিকবৃন্দ দুর্গোৎসবের এবারের ভাবনায় “আর্তি”। দুর্গামায়ের কাছে সমস্ত পাখিদের আর্তি ও আর্তনাদের সঙ্গে প্রার্থনার মেলবন্ধন।
‘’বন্যরা বনে সুন্দর,শিশুরা মাতৃ কোলে’’, বর্তমানে মানবসমাজের উন্নতির সাথে সাথে প্রকৃতির অবনমন ক্রমাগত হয়ে চলেছে। যার ফলে বিনাশের মুখে প্রাণীজগৎ ও পক্ষীজগৎ। প্রকৃতির মাঝে আপন মনে খেলে বেড়ানো চড়ুই আজ আর প্রায় দেখাই যায়না। শুধ চড়ুই নয় বিলুপ্তির পথে টিয়া, ময়না, শালিখ সহ অনেকেই। আর এর কারণ হল সবুজের অভাব। চারিপাশে বড় বড় অট্টালিকার ভিড়ে পাখিদের নিজস্ব থাকার জায়গা কোথাও গিয়ে আজ আর নেই বললেই চলে। গাছ কেটে নগরায়ন গড়ে ওঠার ফলে পাখিদের শুধু বাসস্থানই নয় অভাব দেখা দিয়েছে খাদ্যেরও।শুধু তাই নয়,এয়াই এর যুগে দ্রুত ইন্টারনেট ব্যাবস্থাকে সক্রিয় করতে বসছে একের পর এক টাওয়ার।৪জি থেকে ৫জির দ্রুত গতির সুবিধায় বলি হচ্ছে নিস্পাপ প্রাণেরা। তারা তার বেশি উঁচুতে উড়তে পারছেনা।আর সেই সব কারণে তারা আজ পৃথিবী থেকে বিলুপ্তির পথে। নেতাজিগড় নাগরিকবৃন্দের ভাবনায় তাই সেই সমস্ত পক্ষীসমাজের আর্তি মায়ের কাছে। প্রাণ খুলে আগের মত বাঁচার আর্তি, ডানা মেলে ঘুরে বেরানোর আর্তি। চারিপাশে উঁচু উঁচু টাওয়ারের থেকে মুক্তির আর্তি।
নেতাজিগড় নাগরিকবৃন্দের বার্তা এটাই, পৃথিবী হোক আগের মতই চির সবুজ ও পাখিদের বসবাসের উপযুক্ত।শুধু পাখি নয় সমস্ত প্রানীদের রক্ষা করার দায়বদ্ধতা নিয়েই তারা তাদের মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন “আর্তি”।
Durga Puja 2026: নেতাজিগড় নাগরিকবৃন্দ দুর্গোৎসবের এবারের ভাবনা “আর্তি”!
Loading...
পুজো পার্বন
#Durgapuja2026
#West bengal
#Durgapuja Special
#Netajigor Nagorik Brinda
#উৎসব
#থিম পুজো
#নাগরিকবৃন্দ
#সাজজ্জা
সর্বশেষ আপডেট:
