অঙ্কিতা জানা: হাওড়ার টর্পেডো ওয়েলফেয়ার সোসাইটির পুজো মন্ডপের এবারের ভাবনায় "ঐকল্য"। শব্দটা নতুন হলেও এর মধ্যে জড়িয়ে রয়েছে এক গভীর অর্থ যা হল "একাকিত্ব"। এক মায়ের বৃদ্ধ বয়সে একা থাকার একাকিত্ব। শিল্পী উদয় মন্ডল সারা মণ্ডপসজ্জা জুড়ে
এক রুঢ় বাস্তবতাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। বর্তমান সমাজে বৃদ্ধ মায়েদের অবহেলা ও একা থাকার কাহিনী নিয়েই ৬০তম বর্ষে টর্পেডো ওয়েলফেয়ার সোসাইটির মণ্ডপের এবারের ভাবনা।
'ঐকল্য'-শব্দের আক্ষরিক অর্থ হল একাকিত্ব। মায়েদের একাকিত্ব। সন্তানের বড় হওয়ার সাথে সাথে মায়ের সাথে বাড়তে থাকে দুরত্ব। আর সেই দুরত্ব একসময় অবহেলা কিংবা বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছোয়। কখনও আবার কর্মসুত্রে বাইরে থাকার কারনে সন্তানের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠেমোবাইল ফোন। সেই মোবাইল ফোনও একসময় নীরব হয়ে পড়ে থাকে। কাজের ব্যাস্ততা দেখিয়ে মাকে একটা সামান্য ফোনও করা হয়ে ওঠেনা সন্তানদের। আর তাই জন্যই উৎসবের দিন গুলিতেও প্যান্ডেলের মা জাঁক জমকের সাথে পূজিত হলেও ঘরের মায়েরা থাকেন একা, নিঃসঙ্গ ও একাকীত্বে। সেই বার্তাই
এবার টর্পেডো-র মণ্ডপ সজ্জায়। মন্ডপে রয়েছে সেই সমস্ত মায়েদেরে মনের কথা, একাকিত্বের গল্প। মণ্ডপ জুড়ে রয়েছে পুরনো দিনের বিভিন্ন আসবাবপত্র, মায়েদের নিত্য দিনের ব্যবহৃত জিনিসপত্র। সব থেকে এই থিমের বিশেষ গুরুত্ব হল একটি ঘরে এক বয়স্ক বৃদ্ধের প্রতিক্রিতি,যিনি অপেক্ষার প্রহর গুনছেন যে তার ছেলে বা মেয়ের মুখ কখন সে দেখতে পাবে। কখন দরজার কড়া নরবে আর বলবে "মা আমি এসেছি"।এ যেন সত্যিই এক হৃদয়বিদারক প্রতিচ্ছবি,যা শিল্পী মণ্ডপ সজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
শিল্পীর বার্তা, তিনি এই মণ্ডপ সজ্জার মাধ্যমে চেয়েছেন সমাজের বাস্তবতাকে ফুটিয়ে তুলতে। কোথাও গিয়ে যাতে মণ্ডপের দেবী দুর্গার সাথে সাথে ঘরের দুর্গারাও অর্থাৎ মায়েরা সমান সম্মান ও ভালবাসা পান।
