Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ফল মিষ্টি ও ফুলের তোড়ায় এ যেন এক নতুন বিজয়া দশমী

Loading... শারদ অনন্য
#Chief Minister #West Bengal #Durga Puja #kolkata #howrah #west bengal #bangladesh #india #durga puja #sheffield ttimes #durga puja 2020 #covid19 #independence #freedom fighter #news #media #religion #district #city #pol

এবারের বিজয়া একটু অন্যরকম।এই প্রথমবার বরিষ্ঠ মানুষদেরকে সঙ্গে নিয়ে বিজয়া দশমীতে মেতে উঠল বাগনান ১ নম্বর ব্লকের রামচন্দ্রপুর গ্রাম। হাজার প্রতিকুলতা থাকা স্বত্তেও ফুল, ফল ও মিষ্টি সহযোগে এ এক অন্য দশমী ছিল গ্রামের মানুষের কাছে।
বিধায়ক অরুনাভ সেনের নির্দেশে বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থের কর্মাধক্ষ সমীর সামন্তের উদ্যোগে রামচন্দ্রপুরের প্রায় তিন শতাধিক মানুষ্কে ফল, মিষ্টি ও ফুলের তোড়া দিয়ে এই প্রথমবার বিজয়ার অনুষ্ঠান করে অভ্যর্থনা করা হল। আনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক এবং ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ সমীর সামন্ত সহ বহু মানুষ। বিজয়া দশমীর এই উদযাপনে এসে বহু বরিষ্ঠ মানুষেরা দুহাত ভরে আশীর্বাদ করলেন বিধায়ক সহ সমস্ত কর্মীদের। এই প্রথমবার এই অভিনব পদ্ধতিতে বিজয়ার অনুষ্ঠান হাসি ফুটিয়েছে স্থানীয় মানুষদের মুখে। এ জেন এক অন্য দশমী, এ যেন প্রতিকুলতার মাঝে এক নতুন আনন্দকে আগলে নিয়ে ভাল থাকার প্রচেষ্টা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই উদ্যোগ ত্রিনমূল কংগ্রেসের জনসংযোগ বৃদ্ধি করার প্রক্রিয়াকে তরান্বিত করবে বলে অনুমান করা যায়।   

সর্বশেষ আপডেট: