Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Durgapuja 2026: দুর্গাপূজার কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ জানেন? 

Loading... শারদ অনন্য
Durgapuja 2026: দুর্গাপূজার কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ জানেন? 
#Durgapuja2026 #West Bengal #Dress #Colour #Horoscope #দুর্গাপুজা #পোশাক #রঙ #গুরুত্ব

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  মহালয়া চলে গেলো। শুরু হয়ে গেলো  দুর্গাপূজার কাউন্টডাউন। আমরা নিত্য নতুন পোশাক পরে পুজোর আনন্দে মেতে উঠবো। কিন্তু কোনদিন কোন রঙের পোশাক পরা উচিত তা নিয়ে জ্যোতিষের কিছু পরামর্শ আছে। ১১ অক্টোবর, রবিবার প্রথমা। ১৯ অক্টোবর, সোমবার নবমী। এই সময় চলে নবরাত্রিও। নবরাত্রির প্রতিটি দিনে দেবী দুর্গার এক-একটি রূপের পুজো করা হয়। দুর্গাপুজোয় পোশাকের রঙেরও গুরুত্ব রয়েছে। প্রতিটি দিনে নির্দিষ্ট রঙের পোশাক পরার রীতিও রয়েছে।

  * ১১ অক্টোবর, রবিবার: প্রথমায় পূজিত হন দেবী শৈলপুত্রী। তাঁকে শক্তি ও ইতিবাচকতার প্রতীক বলে মনে করা হয়। এই দিন হলুদ রঙের পোশাক পরা শুভ। পুজোর সাজে বেছে নিতে পারেন হলুদ পোশাক।

  * ১২ অক্টোবর, সোমবার:  নবরাত্রির দ্বিতীয়ায় আরাধনা করা হয় দেবী ব্রহ্মচারিণীর। তিনি তপস্যা, সংযম ও দৃঢ় সংকল্পের প্রতীক। তাঁর পুজো করলে জীবনে সাফল্য ও উন্নতির পথ প্রশস্ত হয়। এই দিন সবুজ রঙের পোশাক পরা শুভ।

  * ১৩ অক্টোবর, মঙ্গলবার: তৃতীয়ায় পুজো করা হয় দেবী চন্দ্রঘণ্টার। তিনি সাহস, শান্তি ও শক্তির প্রতীক। তাঁর আরাধনায় জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিন ধূসর বা স্লেট রঙের পোশাক পরা শুভ।

  * ১৪ অক্টোবর, বুধবার: চতুর্থীতে পুজো করা হয় দেবী কুষ্মাণ্ডার। বিশ্বাস করা হয়, তিনি ভক্তদের জীবন থেকে দুঃখ ও নেতিবাচকতা দূর করে সুখ-সমৃদ্ধির আশীর্বাদ দেন। এই দিন কমলা রঙের পোশাক পরা শুভ। কমলা রং উৎসাহ ও ইতিবাচক শক্তির প্রতীক।

  * ১৫ অক্টোবর, বৃহস্পতিবার: পঞ্চমীতে আরাধনা করা হয় দেবী স্কন্দমাতার। তিনি স্নেহ, মমতা ও সুরক্ষার প্রতীক। এই দিন সাদা রঙের পোশাক পরা শুভ। সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক।

  * ১৬ অক্টোবর, শুক্রবার: ষষ্ঠীতে পুজো করা হয় দেবী কাত্যায়নীর। সাহস ও শক্তির প্রতীক। এই দিন লাল রঙের পোশাক পরুন। লাল রং মানে শক্তি ও উদ্যম।

  * ১৭ ও ১৮ অক্টোবর, শনিবার ও রবিবার: সপ্তমীতে পূজিত হন দেবী কালরাত্রিষ। শুভ শক্তি ও নেতিবাচকতার বিনাশকারী দেবী। এই দিন নীল রঙের 

  * ১৯ অক্টোবর, রবিবার: অষ্টমীতে আরাধনা করা হয় দেবী মহাগৌরীর। শান্তি, পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক। এই দিন গোলাপি রঙের পোশাক পরা শুভ। 

  * ২০ অক্টোবর, সোমবার: নবমীতে দেবী সিদ্ধিদাত্রীর পুজো। সিদ্ধি, জ্ঞান ও সমৃদ্ধির দাত্রী। এই দিন বেগুনি রঙের পোশাক পরা শুভ।

সর্বশেষ আপডেট: