Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কলা বউ কে ?

Loading... শারদ অনন্য
#Chief Minister #West Bengal #Durga Puja #kolkata #howrah #west bengal #bangladesh #india #durga puja #sheffield ttimes #durga puja 2020 #food #covid19 #independence #freedom fighter #news #media #religion #district #cit

মহাষষ্ঠীর পুণ্যতিথির পুণ্যলগ্নে হয়েছে মায়ের বোধন, আজ মহাসপ্তমীর সকালে গঙ্গাবক্ষে নবপত্রিকার স্নানযাত্রা  আর পুজো দিয়ে শুরু হল দেবী দুর্গার আরাধনা । 
মণ্ডপে সিদ্ধিদাতা গণেশের পাশে অবস্থানের কারণে অনেকেই নব পত্রিকাকে কলা বউ  বা গণেশের বউ বলে মনে করেন । 
কিন্তু পুরান সূত্রানুযায়ী আসলে এটি দেবী দুর্গার আরও একটি রূপ, নবপত্রিকা হিসাবে কলাগাছকে মাতৃরূপে সাজিয়ে পুজো করাই রীতি।
একটা সময় বিভিন্ন প্রাকৃতিক কারণে খাদ্য শস্যের ভয়ঙ্কর অভাব ছিল , 
হাজার হাজার বছর আগে তখন দেবীকে ধান্য দেবী বা শস্যের দেবী হিসাবে মা দুর্গাকে কলা বউ রূপে পুজো করার রীতি ছিল।
নব পত্রিকার শক্তির রুপ বর্ণনায় নয়টি গাছ , যথাক্রমে কলা , কচু , হলুদ ,জয়ন্তী , বেল , দাড়িম , অশোক , মান ও ধান । কলা গাছের সঙ্গে আটটি সপত্র উদ্ভিদ সাদা অপরাজিতা , লতা দিয়ে বেধে লাল পাড় ও সাদা শাড়ি পড়ানো হয় , কলাগাছের মঙ্গল স্নান দিয়েই শুরু হয় মায়ের সপ্তমীর আবহন । প্রকৃত অর্থে মানুষের বিশ্বাস দেবী দুর্গাকে শস্যের দেবী হিসাবে পুজোর পর থেকে আমাদের দেশে খাদ্যশস্যের অভাবে ধীরে ধীরে উন্নতি হতে থাকে ,তাঁর আশীর্বাদেই আজ এই দেশ শস্য সুফলা বলে মনে করেন একটি বড় অংশের মানুষ ।।

সর্বশেষ আপডেট: