মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Indranil Sen: এবার বাবার দিকে আঙ্গুল তুললেন ইন্দ্রনীলের মেয়েও!

প্রকাশিত:

মূল বিষয়

Indranil Sen-এর বিপদ আরও বাড়লো। ইতিমধ্যে তার স্ত্রী জানিয়েছেন, নিষেধ করা সত্ত্বেও ইন্দ্রনীল টাকা তুলতেন। আর এবার মেয়ে বললেন, বাবাই সব জানে। পুজোর পাস দুর্নীতি মামলায় গ্রেপ্তার ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি ও চন্দননগরের বাংলোর উপর নজর লালবাজারের। সাফ জানিয়েছেন, জেরার মুখে তাঁর বাবার দিকেই আঙুল তুলেছেন

 ইন্দ্রনীল সেন
ইন্দ্রনীল সেন
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: Indranil Sen-এর বিপদ আরও বাড়লো। ইতিমধ্যে তার স্ত্রী জানিয়েছেন, নিষেধ করা সত্ত্বেও ইন্দ্রনীল টাকা তুলতেন। আর এবার মেয়ে বললেন, বাবাই সব জানে। পুজোর পাস দুর্নীতি মামলায় গ্রেপ্তার ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি ও চন্দননগরের বাংলোর উপর নজর লালবাজারের। এবার প্রাক্তন মন্ত্রী তথা গায়ককে সঙ্গে নিয়েই তাঁর কসবার বাড়িতে তল্লাশি চালান লালবাজারের সিট। একইসঙ্গে ইন্দ্রনীলকে চন্দননগরে তাঁর বাংলোয় নিয়ে যান লালবাজারের গোয়েন্দারা। সেখানেও চলে পুলিশের তল্লাশি। এদিকে, ইন্দ্রনীলের মেয়ে আভেরি সেন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সাফ জানিয়েছেন, জেরার মুখে তাঁর বাবার দিকেই আঙুল তুলেছেন। তদন্তকারীদের তিনি জানিয়েছেন, বাবা সবই জানেন। তিনি কিছু জানেন না।লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে পুজোর প্রিভিউ পাস বিক্রির দুর্নতির মামলায় টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন নথি ইন্দ্রনীল সেনের বাড়িতে রয়েছে বলে খবর আসে। সেই সূত্র ধরেই শুক্রবার কসবার বহুতলে ইন্দ্রনীলকে নিয়ে যাওয়া হয়। তাঁকে নিয়েই কোথায় কোন নথি রয়েছে, তার সন্ধানে চালানো হয় তল্লাশি।

  একই সঙ্গে চন্দননগরের বাংলোয় পুলিশ ইন্দ্রনীলকে নিয়ে যায়। সেখানে সিটের আধিকারিকরা বেশ কিছু নথির সন্ধান চালান। লালবাজারের এক কর্তা জানান, এখনও পর্যন্ত পুজোর প্রিভিউ পাসের মামলায় ১৫০ কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে। এই ব‌্যাপারে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ তিনটি সংস্থার কিছু নথি ইন্দ্রনীলের বাড়িতে রয়েছে বলে তাঁকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন। সেই কারণেই কসবা ও চন্দননগরে চলে লালবাজারের ‘সিট’-এর তল্লাশি। সূত্রের খবর, বেশ কিছু নথি দু’টি জায়গা থেকেই উদ্ধার হয়েছে। বৃহস্পতিবারই ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকে লালবাজারের গোয়েন্দারা তলব করেন। কীভাবে আভেরির দু’টি সংস্থায় ইন্দ্রনীলের একটি ঘনিষ্ঠ সংস্থা থেকে প্রায় সাড়ে ২২ লাখ টাকার লেনদেন হয়, তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। পুজো পাস ও পর্যটন বিভাগের টেন্ডার নিয়ে দুর্নীতির ব‌্যাপারে প্রাক্তন মন্ত্রীর মেয়েকে বেশ কিছু প্রশ্নও করেন গোয়েন্দারা। তাঁর দু’টি সংস্থারও নথিপত্র গোয়েন্দা পুলিশ খতিয়ে দেখে। জেরার মুখে আভেরি পুলিশকে জানিয়েছেন, বাবা ইন্দ্রনীল সেন সব কিছুই জানেন। তিনি কিছুই জানেন না। তাঁকে যা করতে বলা হয়েছিল, তিনি সেটাই করেছেন।

প্রতিবেদক

Ankita Jana