শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এতো বছর পরে আবার সামনে আসলো এক নতুন বিতর্ক। আর সেই বিতর্ককে সামনে আনলেন মুখ্যমন্ত্রী Suvendu। তার দাবি কংগ্রেসের অবিসংবাদিত নেতা প্রনব মুখার্জিই নাকি তাকে বলেছিলেন মোদির হাত ধরতে। বিস্ফোরক ওই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর ওই তথ্য ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন রাইসিনা হিলসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তখনও তিনি তৃণমূলে। সেসময় রাষ্ট্রপতি ভবনে বসেই প্রণব তাঁকে তৃণমূল ছেড়ে মোদিজির সঙ্গে থাকার পরামর্শ দেন বলে দাবি করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন প্রণব তাঁকে বলেছিলেন, “এমপ্লয়ি হয়ে থাকতে হলে তৃণমূলে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদিজির সঙ্গে থাকো।”
আসলে ওই সাক্ষাৎকারে নিজের প্রাক্তন দল তৃণমূল সম্পর্কে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, “ওটা তো কোম্পানির মতো ছিল। আমিও সেখানে এমপ্লয়ি ছিলাম। থাকব না বলেই বেরিয়ে এসেছি। আমার আসল পরামর্শদাতা ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।” ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ওই সময়কালটা পুরোটাই শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। এমনকী মমতার মন্ত্রিসভায় মন্ত্রী-সহ দলে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল তাঁর কাঁধে। ২০২০ সালে ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে অমিত শাহের সভায় তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। ওই যোগদানের কিছুদিন আগেই প্রণবের মৃত্যু হয়।
