মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
আবহাওয়া

Weather: 'এল নিনো'র কারনে এবার কি শীতের আগমন দেরিতে? শীতের মরণদশা

প্রকাশিত:

মূল বিষয়

গবেষণা করে পরিবেশ বিজ্ঞানিরা স্পষ্ট জানিয়েছে, আর কয়েকদিনের মধ্যেয় পাহাড়ের তাপমাত্রা পড়তে শুরু করবে। কয়েকদিন পরেই শুরু হবে বরফ পড়া(Winter)। কিন্তু তার উল্টোটাই হবে সমতলে। শীতের মরণদশা! প্রায় গোটা নভেম্বর কাটিয়ে কেঠো সারসত্যটা বুঝে গিয়েছেন বঙ্গবাসী। অগ্রহায়ণ হাজির, ঠান্ডা আমেজ কই?

শীত
শীত
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গবেষণা করে পরিবেশ বিজ্ঞানিরা স্পষ্ট জানিয়েছে, আর কয়েকদিনের মধ্যেয় পাহাড়ের তাপমাত্রা পড়তে শুরু করবে। কয়েকদিন পরেই শুরু হবে বরফ পড়া(Winter)। কিন্তু তার উল্টোটাই হবে সমতলে। শীতের মরণদশা! প্রায় গোটা নভেম্বর কাটিয়ে কেঠো সারসত্যটা বুঝে গিয়েছেন বঙ্গবাসী। অগ্রহায়ণ হাজির, ঠান্ডা আমেজ কই? আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডি-র পূর্বাভাসে আরও দুঃসংবাদ। আপাতত ক’দিন তাপমাত্রা কমবে ঠিকই, কিন্তু সার্বিক ভাবে শীতের ভবিষ্যত্‍ একেবারেই ভালো নয়। এবার মরশুম জুড়েই খোঁড়াতে পারে শীত, ইঙ্গিত হিন্দুকুশ হিমালয় নিয়ে কাজ করা বিজ্ঞানীদের। পূর্বাভাসে এমন কথাও বলা হয়েছে, যাতে আকাশ থেকে পড়তে পারেন আমজনতা! বলা হয়েছে, হিমালয়ের পাহাড়ে বরফ পড়বে বেশি, কিন্তু সমতলে ঠান্ডা পড়বে কম। এমন কেন? ঠিক কী বলেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট? ঠান্ডার মরশুমের শুরুতেই নজর দেওয়া যাক। এ বছর অনেক আগে, সেপ্টেম্বর-শেষেই তুষারপাত শুরু হয়েছে দেশে।

  অক্টোবর-নভেম্বর মিলিয়ে বেশ কয়েক দফায় পুরু বরফ পড়েছে কাশ্মীর-হিমাচল-উত্তরাখণ্ড, এমনকী সিকিম-সন্দাকফুতেও। সেই বরফছোঁয়া হাওয়ার কতটুকুই বা পৌঁছল সমতলে? পৌঁছয়নি, কারণ ৩ সপ্তাহের মধ্যে ৩ ঘূর্ণিঝড়। উত্তুরে-পশ্চিমী বাতাস শক্তিশালী হওয়ার সুযোগই পায়নি। শীতের মূল মরশুমে কী হতে পারে? আইসিআইএমওডি-র অভিমত, এ বছর স্বাভাবিকের বেশি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। তার জেরেই পশ্চিম হিমালয়ে বেশি তুষারপাত হতে পারে। ঘনঘন তুষারপাতের জেরে তুষারধস, হড়পা বানের আশঙ্কাও করছে আইসিআইএমওডি। বিজ্ঞানীদের দাবি, অনেক সময়ই এল নিনো বছরে পশ্চিমী ঝঞ্ঝা বেশি আসে। সংখ্যাও বেশি, তীব্রতাও বেশি হয়।

প্রতিবেদক

Ankita Jana