মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Fire Cracker Fine: ট্রেনে বাজি নিয়ে ওঠার বড় নিষেধাজ্ঞা! ধরা পড়লে জরিমানা কত?

প্রকাশিত:

মূল বিষয়

এবার শব্দ বাজি নিয়ন্ত্রনে আরও কঠোর সরকার। বিশেষ করে ট্রেনে কোনো কারণেই বাজি নিয়ে উঠতে দেবে না।Train-এ বাজি-পটকা নিয়ে যাত্রা করা যাবে না। গুনতে হবে মোটা টাকার জরিমানা। ১০ হাজার টাকার জরিমানা দিতে হবে যাত্রীকে। দীপাবলি ও ছটপুজোর প্রাক্কালে কঠোর পন্থা নিল পূর্ব রেল।বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

জরিমানা 
জরিমানা 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার শব্দ বাজি নিয়ন্ত্রনে আরও কঠোর সরকার। বিশেষ করে ট্রেনে কোনো কারণেই বাজি নিয়ে উঠতে দেবে না।Train বাজি-পটকা নিয়ে যাত্রা করা যাবে না। গুনতে হবে মোটা টাকার জরিমানা। ১০ হাজার টাকার জরিমানা দিতে হবে যাত্রীকে। দীপাবলি ও ছটপুজোর প্রাক্কালে কঠোর পন্থা নিল পূর্ব রেল। বেআইনি কাজ রুখতে প্ল্যাটফর্ম, পার্সেল ইয়ার্ড ও ট্রেনের কামরায় ২৪ ঘণ্টা নজরদারি অভিযান চালানো হচ্ছে। রেলের ১৯৮৯- সালের ১৬৫ নম্বর ধারার ২০২৬ সালের সংশোধিত আইন অনুযায়ী, ট্রেন বা রেলওয়ে চত্বরে বিস্ফোরক, অবৈধ ও বিপজ্জনক সামগ্রী নিয়ে প্রবেশ করলে ন্যূনতম ১০,০০০ টাকা জরিমানার কথা বলা হয়েছে। কোনও ক্ষতি হলে ওই যাত্রীর থেকে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ অর্থ আদায়, কারাদণ্ড বা জরিমানা-সহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। পূর্ব রেল সাফ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

  পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে ও আরপিএফের আইজি-কাম-প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার এএন সিনহার নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। রেল জানিয়েছে, নভেম্বর মাসে দীপাবলির আগে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৮ জন। প্রায় ৪৯,২৬৫ টাকা মূল্যের অবৈধ বাজি-পটকা বাজেয়াপ্ত করেছেন আধিকারীকরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “রেলওয়ে আইন ১৯৮৯ অনুযায়ী, ট্রেনে বাজি-পটকা বহন করা একটি শাস্তিযোগ্য অপরাধ। এতে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হতে পারে। পূর্ব রেল যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে  লাগেজে যেন কোনও দাহ্য পদার্থ রাখবেন না। পাশাপাশি কোনও সন্দেহজনক ব্যাগ বা সামগ্রী নজরে এলে অবিলম্বে আরপিএফকে জানানোর জন্য অনুরোধ করছি।”

প্রতিবেদক

Ankita Jana