মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

BJP: পৌরসভা নির্বাচনে সেই পুরোনো মুখের উপরেই ভরসা বিজেপির!

প্রকাশিত:

মূল বিষয়

আগামী ১৫ তারিখের মধ্যে BJP-র চূড়ান্ত করবে পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা। ড্রপ বক্সের মাধ্যমে বিজেপি প্রার্থী নির্বাচন করলেও তারা কিন্তু জোর দিছে পুরোনো মুখের উপর। ২০২১-এর ভোটের আগে ও পরে দলে যোগ দিয়েছেন, এলাকায় জনপ্রিয়তা রয়েছে এরকম নেতা-কর্মীদের বাকি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

 বিজেপি 
বিজেপি 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ তারিখের মধ্যে BJP-র চূড়ান্ত করবে পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা। ড্রপ বক্সের মাধ্যমে বিজেপি প্রার্থী নির্বাচন করলেও তারা কিন্তু জোর দিছে পুরোনো মুখের উপর। ২০২১-এর ভোটের আগে ও পরে দলে যোগ দিয়েছেন, এলাকায় জনপ্রিয়তা রয়েছে এরকম নেতা-কর্মীদের বাকি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার আগে সংঘের শীর্ষনেতৃত্বের সবুজ সংকেতও নিতে হবে বঙ্গ বিজেপিকে। দলীয় সূত্রে এমনটাই খবর। এখনও পর্যন্ত যা খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে। কালীপুজো মিটলেই ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা। তাই ১৫ নভেম্বরের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিতে চাইছে পদ্মশিবির। প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। এখন মণ্ডলস্তরে গিয়ে নিচুতলার মতামত নিচ্ছেন বিজেপির রাজ্য নেতারা। ভাইফোঁটার মধ্যেই প্রার্থী নিয়ে নিচুতলার মতামত নেওয়ার কাজ শেষ হয়ে যাবে।

  তারপর নামের তালিকা জমা পড়বে রাজ্য কমিটির কাছে। প্রার্থীদের নাম চূড়ান্ত করবে দলের কোর কমিটি এবং কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনী কমিটি। সেই বৈঠকে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। প্রসঙ্গত, দলের মধ্যে যাতে কোনও ক্ষোভ না থাকে তাই প্রার্থী বাছাইয়ে এ বার যথেষ্ট সতর্ক বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, প্রার্থী করার ক্ষেত্রে সাংগঠনিক ভাবে দীর্ঘদিনের কর্মীদের গুরুত্ব দেওয়া হবে। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, হঠাৎ বিজেপির পতাকা হাতে নেওয়া মানেই কাউন্সিলরের টিকিট নয়। তবে এটাও ঠিক যে, প্রার্থী বাছাইয়ে সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পাশাপাশি এলাকায় গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত ভাবমূর্তি, জনসংযোগ এবং জয়ের সম্ভাবনাকে প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে। কলকাতা ও হাওড়া পুরভোটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি।

প্রতিবেদক

Ankita Jana