মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Arjun Singh: বিজেপির মধ্যকার তোলাবাজি রুখতে আরও কঠোর হওয়ার নির্দেশ অর্জুন সিং-এর!

প্রকাশিত:

মূল বিষয়

এখন পর্যন্ত অবশ্য দৃশ্যটা অনেকটাই তৃণমূলের মতো। শুরু হয়ে গেছে BJP-র তোলাবাজি। এই তোলাবাজি বন্ধ করার জন্য দলের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এবার মুখ খুললেন অর্জুন সিং।পার্টিটা কঠোর ভাবে চালাতে হয়। নরম মনোভাব হলে MLA, জেলা প্রেসিডেন্ট মার খাবে।

 অর্জুন সিং 
অর্জুন সিং 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এখন পর্যন্ত অবশ্য দৃশ্যটা অনেকটাই তৃণমূলের মতো। শুরু হয়ে গেছে BJP-র তোলাবাজি। এই তোলাবাজি বন্ধ করার জন্য দলের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এবার মুখ খুললেন অর্জুন সিং। ক্ষমতায় আসার পর থেকে একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বার্তা দিয়েছেন কোনও ভাবে তোলাবাজি বরদাস্থ করা হবে না। কিন্তু তারপরও এই অভিযোগ উঠে আসায় এবার রাজ্য সভাপতিকে অ্যাকশন নিতে পরামর্শ মন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh)। পদক্ষেপ করলেই পেনসিলের মতো সোজা হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন পরিবহন মন্ত্রী।রাজ্যের মন্ত্রী বলেন, “কঠোর হওয়া উচিত। যাঁরা এই সব করছে তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত।” এতবার নিষেধের পরও কেন দলের একাংশ কথা শুনছেন না? উত্তরে অর্জুন সিং বলেন, “দেখুন, বলে যদি না শোনে তাহলে তো অ্যাকশন নিতে হবে। দলের থেকে বড় কেউ নয়। যাঁর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে, তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

 এরপরই শমীক ভট্টাচার্যের উদ্দেশে তাঁর মন্তব্য, “রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে বার্তা দেওয়ার কোনও অধিকার আমার নেই। আমি শুধু পরামর্শ দিতে পারি। তবে, একটু কঠোর হতে হবে। নয়ত, যে যা ইচ্ছা করবে। তাই কঠোর হতে হবে।” সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে মার খেতে হয়েছে খোদ দলেরই বিধয়াককে। সেখানেও অভিযোগ উঠেছে তোলাবাজি। এবার সেই উত্তরও দিয়েছেন মন্ত্রী অর্জুন। বলেন, “আমি আবার বলছি, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ আসছে অ্যাকশন নেওয়া উচিত। পার্টিটা কঠোর ভাবে চালাতে হয়। নরম মনোভাব হলে MLA, জেলা প্রেসিডেন্ট মার খাবে।"

প্রতিবেদক

Ankita Jana