Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Report : আবার কিছুটা পারদের পতন সুচিত হচ্ছে

Loading... আবহাওয়া
Weather Report : আবার কিছুটা পারদের পতন সুচিত হচ্ছে
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবার কিছুটা পারদের পতন সুচিত হচ্ছে। রাত থেকে সকাল প্রায় ৯ টা পর্যন্ত সারা বঙ্গ জুড়েই কুয়াশার দাপ্ট অব্যাহত। শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আস্তে আস্তে কমতে শুরু করেছে শীত (South Bengal Weather)। মাঝে কয়েকটা দিন ঠাণ্ডা থাকলেও তারপর ফের তা উধাও হয়ে গিয়েছিল। তবে বৃহস্পতি ও শুক্রবার কিছুটা শীত থাকবে। মাঘ মাসে এবার তেমন হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব করেনি বঙ্গবাসী।

{link}

বরং শীতের আমেজ খানিকটা ফিকেই ছিল। সরস্বতী পুজোর সময়ও খুব একটা ঠাণ্ডা ছিল না। তবে এবার ফের তাপমাত্রা কমতে চলেছে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বেশ কয়েকটি জেলায় পারদপতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভোরের দিকে কিছু কিছু জেলায় হালকা বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমতে পারে। এরপর ১৭ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

{link}

আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। প্রত্যেকটি জেলা শুষ্ক থাকবে। তবে আগামী ১৯ ফেব্রুয়ারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও আগামী ২ দিনে ৩-৪ ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে। এরপর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। কুয়াশার বার্তা আছে।

সর্বশেষ আপডেট: