Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update : বুধ থেকে শনি বৃষ্টিপাতের সম্ভবনা

Loading... আবহাওয়া
Weather Update : বুধ থেকে শনি বৃষ্টিপাতের সম্ভবনা
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যে বেলা বাড়লেই রাস্তায় মানুষ রোদের তাপ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার শুরু করেছেন। অথচ সকালের দিকে কুয়াশায় চারিদিকে আচ্ছন্ন। সোমবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, গরমের পাশাপাশি ফাল্গুনের শুরুতেই যে ভিজতে পারে বঙ্গের মাটি, সেই ইঙ্গিতটা দিয়েছে হাওয়া অফিস। সম্ভবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার।

{link}

আগামী দু’দিনের মধ্যে রাতের অন্ধকারে দাপট বাড়াবে তাপমাত্রা। ইতিমধ্যেই ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। মেদিনীপুরে পারদ উঠেছে ৩৫.২ ডিগ্রি পর্যন্ত। একই হাল বাঁকুড়ারও। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৪ ডিগ্রির ঘরে। এখনও কাটেনি ফেব্রুয়ারি। আর তার আগেই রেকর্ড গড়ছে গরম। ফলত, আগামী কয়েক মাসে যে কী হাল হতে চলেছে বাঙালির, সেই নিয়ে বাড়ছে চিন্তা। উল্লেখ্য, তবে গরমের পাশাপাশি ফাল্গুনের শুরুতেই যে ভিজতে পারে বঙ্গের মাটি, সেই ইঙ্গিতটা দিয়েছে হাওয়া অফিস।

{link}

সম্ভবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার। আসন্ন সপ্তাহের বুধ থেকে শনি, মোট ৪ দিন রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা। ৩ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়। ১৯ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ও কলকাতা-হাওড়া সংলগ্ন এলাকায়।অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া আপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা উত্তরেও আছে। তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

সর্বশেষ আপডেট: