Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Report : আগামীকাল থেকে দেখা যাবে পরিষ্কার আকাশ

Loading... আবহাওয়া
Weather Report : আগামীকাল থেকে দেখা যাবে পরিষ্কার আকাশ
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলায় আবহাওয়ার খামখেয়ালিপনা এখনও বজায় আছে। গত দুদিন তাপ মাত্রার কিছুটা পতন হলেও আবার বুধবার তাপমাত্রা ২ডিগ্রি বেড়ে গেছে। তবে আজ আবার অল্প উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকালে জানিয়েছে, আজ থেকেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

{link}

তারপর উইকেন্ডে ফের সামান্য কমতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত পড়ার আর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। (South Bengal Weather) এবারে শীতের পথে বাধা হয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে ৮ ফেব্রুয়ারি। এদিকে উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং রাজস্থানে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে।

{link}

কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে। তবে আগামীকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টি না হলেও দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়া‌শার সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে।

সর্বশেষ আপডেট: