Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update : বাংলার একাধিক জেলায় চলছে শৈত্যপ্রবাহ

Loading... আবহাওয়া
Weather Update : বাংলার একাধিক জেলায় চলছে শৈত্যপ্রবাহ
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Winter #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বেশ কিছুটা তাপমাত্রা কমে এখন বাংলার একাধিক জেলায় শৈত্যপ্রবাহ চলেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমের জেলাগুলো বেশ কাঁপছে ঠান্ডায়। শনিবার আবহাওয়া অফিস জানিয়েছে, সকালে ঘন কুয়াশা বেলা বাড়লেও কমছে না ঠান্ডা। জমিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের একাধিক জেলায়। পাশাপাশি আজ থেকে আরও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

{link}

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। আজ থেকে আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। এরপর ১৫ ডিসেম্বরের পর থেকে আরও চওড়া কামড় বসাতে পারে শীত। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দাপট দেখাচ্ছে কুয়াশা। বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় কুয়াশার অধিক দাপট থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই।

{link}

আপাতত রাজ্য প্রধানত শুষ্ক থাকবে। ভোরের দিকে কুয়াশার জন্য আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যাবে। আজ থেকে আগামী পাঁচ- সাত দিন বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতাতেও পারদ আরও কিছুটা নামবে। অন্যদিকে উত্তরবঙ্গে এক ধাক্কায় বেশ তাপমাত্রা নেমেছে। উত্তরের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশার সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়।

সর্বশেষ আপডেট: