Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: বাতাসে কমছে শীতল স্পর্শের অনুভূতি! ক্রমবর্ধমান গ্রীষ্মের দাপট

Loading... আবহাওয়া
Weather News: বাতাসে কমছে শীতল স্পর্শের অনুভূতি! ক্রমবর্ধমান গ্রীষ্মের দাপট
#Weather Update #Weather Forecast #Summer #Spring #Weather News Today #সংবাদ #আবহাওয়া খবর #শীতকাল #বসন্তকাল #গ্রীষ্মকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গে এর তেমন প্রভাব না পড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হবে না কোথাও। আগামী সপ্তাহের শুরুতে রাজ্যের কয়েকটি অংশ ভিজতে পারে। হাওয়া অফিসের আপডেট, সোমবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও একাধিক জেলা ভিজবে। তার আগে রাজ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়বে। তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস একাধিক জেলায়। সবমিলিয়ে শীতের আমেজ শেষের দিকে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে থাকবে হালকা কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে আরও কিছুদিন।

{link}

  অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ কমছে এবারে। তবে রয়েছে কুয়াশার সম্ভাবনা। অধিক কুয়াশা পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। সোমবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরের বেশ কয়েকটি জেলায়।

সর্বশেষ আপডেট: