Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update : উষ্ণতায় কাটবে ঈদের দিন

Loading... আবহাওয়া
Weather Update : উষ্ণতায় কাটবে ঈদের দিন
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মার্চ শেষের পথে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে‌,‌ সকালের মনোরম আবহাওয়া উধাও হবে। তাপমাত্রা কলকাতা-সহ ৩৬ টি জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা। উষ্ণতায় কাটবে ঈদের দিন।

{link}

আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, আজ থেকে তাপমাত্রা বাড়তে পারে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার ‘হট ডে’ পরিস্থিতি থাকবে। সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া থাকবে। আজ, কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে - ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে - ৩৬ থেকে ৯২ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

{link}

উষ্ণতার ছোঁয়া ফিরবে কলকাতায়। স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। আগামী ৪/৫ দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। তবে, তাপমাত্রা বাড়লেও বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে উত্তরের পার্বত্য এলাকায়। শুক্র ও শনিবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের উপরের তিন জেলায়।

সর্বশেষ আপডেট: