Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: দ্রুত গতিতে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত! আগামী কয়েকদিনের মধ্যেই শহরে প্রখর গ্রীষ্ম

Loading... আবহাওয়া
Weather Update: দ্রুত গতিতে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত! আগামী কয়েকদিনের মধ্যেই শহরে প্রখর গ্রীষ্ম
#Weather News #Weather #Weather Update #Bengali News #Kolkata Weather #Weather Forecast #সংবাদ #আবহাওয়া #আবহাওয়া খবর #গ্রীষ্মকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা বেড়ে চলেছে। সেই সুখের দিন আর নেই। সকালের দিকে সামান্য শীতলতা থাকলেও বেলা বাড়তেই ঘাম ঝরা শুরু হচ্ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এবার দ্রুত গতিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

{link}

  আপাতত কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি বাড়বে তাপমাত্রা। সোমবারের পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে একাধিক জেলায়। আপাতত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকবে। তবে মার্চের শুরুতে বদলে যাবে চিত্র। ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। সবমিলিয়ে আগামী কয়েকদিন আবহাওয়ার মুড সুইং বজায় থাকবে। 

{link}

  অন্যদিকে উত্তরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি সমস্ত জেলায় আবহাওয়া শুকনো থাকবে। উত্তরের জেলাগুলিতে এখনও কুয়াশার প্রভাব রয়েছে। আগামী কয়েকদিনও তা বর্তমান থাকবে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।

সর্বশেষ আপডেট: