Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News : কেমন থাকবে আজকের আবহাওয়া?

Loading... আবহাওয়া
Weather News : কেমন থাকবে আজকের আবহাওয়া?
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Winter #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সকালের দিকে কিছুটা কুয়াশা। রাস্তায় দৃশ্যমানতার অভাব। তবে ঠান্ডা ভালোই অনুভূতি হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস ৩ তারিখের বুলেটিনে জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরফেরা করবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে।

{link}

৩ জানুয়ারি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এর মধ্যে সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এর মধ্যে আর কোথাও বৃষ্টি বা কুয়াশার সতর্কতা জারি করা হয়নি আপাতত।এদিকে আগামী ২ দিন রাতের তাপমাত্রা একই থাকবে। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

{link}

অন্যদিকে ৩ জানুয়ারি উত্তরবঙ্গের দার্জিলি, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এর মধ্যে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। এদিকে উত্তরবঙ্গে ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত উত্তরের সব জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। এরপর ৭ জানুয়ারি দার্জিলি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

সর্বশেষ আপডেট: