Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির জের! একধাক্কায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা

Loading... আবহাওয়া
Weather News: মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির জের! একধাক্কায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা
#Weather Update #Bengali News #Weather Forecast #Weather Today #সংবাদ #আবহাওয়া #বৃষ্টি #পরিবেশ #পরিবেশ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গতকাল জেলায় জেলায় কিছুটা বৃষ্টি হবার পরে আজ বুধবার সকাল থেকে আবার ঠান্ডার আমেজ। এক ধাক্কায় আবার ২ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। বেশ মনোরম পরিবেশ। শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আর বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হালকা শীতের আমেজ বজায় থাকবে। ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া। আবহাওয়া অফিস বলছে, আগামী চার দিন রাজ্যে তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। তার পরের তিন দিন ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রাজ্যের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে আপাতত। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সেভাবে কোথাও কুয়াশার পূর্বাভাস নেই। মার্চ মাসের শুরুর দিকে ফের গরম ফিল হবে দক্ষিণবঙ্গে।

{link}

  অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ সহ সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের আট জেলায় বুধবার কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে। কোথাও সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিন তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।

সর্বশেষ আপডেট: