Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: ফের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

Loading... আবহাওয়া
Weather News: ফের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Winter #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার উত্তুরে বাতাস বেশ জোরে ঢোকা শুরু করেছে দক্ষিণবঙ্গে। পশ্চিম-পশ্চিমবঙ্গ (West Bengal) তো ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। বুধবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হবে। ফের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কলকাতায় কততে নামবে তাপমাত্রা? আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই।

{link}

পাশাপাশি নামবে তাপমাত্রাও। আজ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। যদিও শনি ও রবিবার তাপমাত্রা ফের একটু বাড়তে পারে। আগামী কয়েকদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিন ও রাতের তাপমাত্রা কমবে দুইই। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্তও কমতে পারে।

{link}

আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুয়াশার প্রভাব থাকবে। সকাল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যের প্রায় সব জেলাতেই।উত্তরবঙ্গে (North Bengal Weather) হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও। দার্জিলিং, কালিম্পঙ-এ শীতের দাপট বাড়বে। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষ আপডেট: