Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: সাময়িকভাবে শহরে ফের শীতল অনুভূতি! আগামীতে কেমন থাকবে আবহাওয়া

Loading... আবহাওয়া
Weather News: সাময়িকভাবে শহরে ফের শীতল অনুভূতি! আগামীতে কেমন থাকবে আবহাওয়া
#Weather Update #Weather Today #Bengali News #Weather Forecast #Weather #আবহাওয়া #আবহাওয়া খবর #গ্রীষ্মকাল #বসন্ত #শীতকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা বাড়ছে কয়েকদিন ধরেই। তবে দোল ও হলিতে আবার সামান্য হলেও তাপমাত্রা  কমেছে। একদম ভোরের দিকে সামান্য শীতের অনুভূতি। তবে এটা খুবই সাময়িক।

{link} 

সমানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই এই মুহূর্তে। অর্থাৎ রাতের তাপমাত্রা তেমন বাড়বে না। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। সকালের দিকে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা উধাও হবে। এদিকে এদিন উত্তর-পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। যার কারণে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে, বাড়বে অস্বস্তিও। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতেই।

{link}

  অন্যদিকে উত্তরেও আর বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে সর্বত্র। দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি সহ সব জেলাতে থাকবে শুকনো আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরের জেলাগুলিতেও। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

সর্বশেষ আপডেট: