Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update : ফের বৃষ্টির পূর্বাভাস

Loading... আবহাওয়া
Weather Update : ফের বৃষ্টির পূর্বাভাস
#News #Breaking News #Weather News #Weather Report #Weather Update #South Bengal #Purba Medinipur #South 24 Parganas #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : উত্তুরে হাওয়া সবে একটু বইতে শুরু করেছিল, আর ঠিক তখনই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণবাত তৈরি হয়েছে। ফলে আবার বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণবাত তৈরি হয়েছে।

{link}

যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর প্রভাবেই ফের বৃষ্টির পূর্বাভাস। সাগরে থাকা ঘূর্ণবাত বুধবার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর এর অভিমুখ অন্ধ্র ও শ্রীলঙ্কা উপকূলের দিকে। এর সরাসরি কোনো প্রভাব এ রাজ্যে না পড়লেও ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর ফলেই বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) ও দক্ষিণ ২৪ পরগণায় (South 24 Parganas)। এছাড়া পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, কলকাতা (Kolkata)  সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

{link}

তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের একাধিক জেলায় সকালের দিকে ভালো কুয়াশা থাকবে। বেলা বাড়লে বৃদ্ধি পাবে উষ্ণতা।অন্যদিকেও উত্তরবঙ্গে বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পরিবেশ বেশ আরামদায়ক থাকবে।

সর্বশেষ আপডেট: