Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News : আজ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা

Loading... আবহাওয়া
Weather News : আজ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা
#News Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার দিকে কোথাও কোথাও কালবৈশাখী দেখা গেছে। এই সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস আছে। সোমবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ২৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

{link}

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ ১৯ মে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকবে। এরপর মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। ২১ মে বুধবার ঝড়-বৃষ্টির সতর্কতা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর (Weather Update)।

{link}

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। দুই বর্ধমান, বীরভূমে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে ঝড়-বৃষ্টির জেরে গরম ও অস্বস্তি অনেকটাই কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, কালিম্পং-সহ মোটামুটি সব জেলাতেই। এর মধ্যে বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।

সর্বশেষ আপডেট: