Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News : দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Loading... আবহাওয়া
Weather News : দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
#News #Breaking News #Rain #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দুই বঙ্গেই মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে। তাপমাত্রা অনেকটাই কম। উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও কয়েকদিন চলবে। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। শনিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদীয়া, দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুরে।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

{link}

বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর ২০ এপ্রিল দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত-সহ বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায়। সোমবার শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নদীয়া, মুর্শিদাবাদে। বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। আর বৃষ্টির সম্ভাবনা নেই।

{link}

আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। টানা বৃষ্টির জেরে তাপমাত্রা একধাক্কায় কমেছে দক্ষিণবঙ্গে। সহরেও স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। মঙ্গলবার পর্যন্ত মনোরম আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত-সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০থেকে ৫০ কিলোমিটার। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আজ। আগামীকাল বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা।

সর্বশেষ আপডেট: