Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: শহরজুড়ে বসন্তের রঙ! বিদায়ের মুহূর্তে ঝলক দেখাচ্ছে শীত

Loading... আবহাওয়া
Weather News: শহরজুড়ে বসন্তের রঙ! বিদায়ের মুহূর্তে ঝলক দেখাচ্ছে শীত
#Weather Update #Weather News #Spring #Bengali News #Winter #Winter News #শীতকাল #বসন্তকাল #আবহাওয়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিদায় মুহূর্তে সামান্য ঠান্ডার ঝালক দিয়ে যাচ্ছে প্রকৃতি। রাস্তার পাশে পলাশ রং ধরা শুরু করেছে। মাঝে মাঝে দূরথেকে শোনা ঝাচ্ছে কোকিলের ডাক। স্পষ্ট বোঝা যাচ্ছে - বসন্ত এসে গেলো। তবে হঠাৎ করে তাপমাত্রা কিছুটা কমে গেছে।

{link}

  জেলায় জেলায় স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। তবে খুব জলদি চড়বে পারদ। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। ধীরে ধীরে কমবে উত্তুরে হাওয়ার দাপট।হাওয়া অফিস বলছে, শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। তারপর পরবর্তী চারদিনে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মোটের উপর একই রকম থাকবে। সব জেলাতেই তাপমাত্রাই স্বাভাবিকের ঘরে ফিরবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতে আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও সেরকমভাবে কুয়াশার দাপট থাকবে না কোথাও। 

{link}

  অন্যদিকে উত্তরেও চড়বে তাপমাত্রা। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোথাও। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে।

সর্বশেষ আপডেট: