Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: বেলা বাড়লেই ভ্যাপসা গরম! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Loading... আবহাওয়া
Weather News: বেলা বাড়লেই ভ্যাপসা গরম! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
#Weather #Weather Update #Weather Forecast #Bengali News #Weather Today #গ্রীষ্মকাল #বর্ষা #বৃষ্টি #আজকের আবহাওয়া #আবহাওয়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গেছে গরমের ভ্যাপসা ওয়েদার একদম ভোরের দিকে কিছুটা ঠান্ডা। তারপরেই বেশ গরম পড়ে হচ্ছে। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

{link}

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সেই সময় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলায় বৃষ্টি হতে পারে। বুধবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় (Kolkata Weather) বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও বাড়ছে। 

{link}

  অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে রবিবার থেকে সেখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও বাড়বে। তখন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি হতে পারে।

সর্বশেষ আপডেট: