Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: ফের তাপমাত্রায় পতন! আবহাওয়ার খামখেয়ালীপোনায় অস্বস্তিতে আমজনতা

Loading... আবহাওয়া
Weather News: ফের তাপমাত্রায় পতন! আবহাওয়ার খামখেয়ালীপোনায় অস্বস্তিতে আমজনতা
#Weather #Weather Update #Kolkata Weather #Bengali News #Winter #শীতকাল #আবহাওয়া খবর #কলকাতা আবহাওয়া #গ্রীষ্মকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তাপমাত্রা আবার সামান্য কমের দিকে। তাপমাত্রা আবার ওঠা নামা শুরু করেছে। তবে ব্যাপক কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছে। সেই মেঘ কেটে গিয়ে ফের নামবে পারদ। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা।

{link}

  আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ফের ১৫ ডিগ্রির কিছুটা নীচে নামতে পারে কলকাতার পারদ। আর ১০ ডিগ্রির নিচে নামতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কমে যাবে তাপমাত্রা। তারপর অবশ্য আর তেমন হেরফের হবে না তাপমাত্রার। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু কিছু অংশে বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা।  আপাতত কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 

{link}

  অন্যদিকে উত্তরের কোনও জেলাতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও নামবে তাপমাত্রা। এমনিতেই উত্তরে শীতের আমেজ রয়েছে। আরও বাড়বে আগামী কয়েকদিনে। আগামী তিন দিনে উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। সতর্কতা রয়েছে।

সর্বশেষ আপডেট: