Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: ঊর্ধ্বমুখী তাপমাত্রা! আজও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

Loading... আবহাওয়া
Weather News: ঊর্ধ্বমুখী তাপমাত্রা! আজও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা
#Weather Update #Weather Today #Rain #Kolkata Weather #Rain News #West Bengal #আবহাওয়া খবর #আজকের আবহাওয়া #বৃষ্টির সম্ভাবনা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবহাওয়া হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে। শনিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হয়েছে। আজ, রবিবার বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এভাবেই তাপমাত্রা আরো কিছুটা বাড়বে।

{link}

  আবহাওয়া অফিস জানাচ্ছে, রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। যদিও এই বৃষ্টির কারণে তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। রবিবার কলকাতায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় গরমের অনুভূতি থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আজ খুব বেশি নেই।

{link}

  অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড়ি এলাকাতেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস। ফলে পাহাড়ি এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে বলা যায় রবিবার থেকেই বাংলার আবহাওয়ার ছবি কিছুটা বদলাতে চলেছে। বসন্তের মাঝেই ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে রাজ্যে।

সর্বশেষ আপডেট: