Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News : বাড়ছে গরমের দাবদাহ

Loading... আবহাওয়া
Weather News : বাড়ছে গরমের দাবদাহ
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গরম ক্রমাগত উর্দ্ধমুখী। এখনও এপ্রিল পড়ে নি, এই অবস্থায় এমন হলে মে, জুন মাসে কি হবে সহজেই অনুমেয়। রবিবার আবহাওয়া অফিসের বার্তা প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, আজ ছুটির দিনে দক্ষিণবঙ্গে আরও বাড়ছে গরম। যদিও তারপর বুধবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা ওঠা-নামা হবে না। আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে গোটা দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update)।

{link}

বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। গত সপ্তাহে টানা ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে। সকাল ও রাত রীতিমতো শীতের শিরশিরানি ফিরেছিল। তবে হঠাৎ হাওয়া। আবহাওয়ায় হঠাৎ এই ব্যাপক ভোলবদল চরম ভোগাচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।

{link}

এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছাড়াতে পারে। তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অসহ্যকর পরিস্থিতি বহাল থাকবে। অন্যদিকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং এবং কালিম্পঙে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দু’দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাগুলিতেও।

সর্বশেষ আপডেট: