Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News : ধীরে ধীরে বাড়বে গরমের দাপট

Loading... আবহাওয়া
Weather News : ধীরে ধীরে বাড়বে গরমের দাপট
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এমনিতেই ভারত পাক যুদ্ধ নিয়ে পরিস্থিতি অনেকটা গরম। তারমধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে দক্ষিণবঙ্গে। রাজ্যের অধিকাংশ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাপট বাড়বে ধীরে ধীরে।

{link}

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই উর্দ্ধমুখী হবে পারদ। উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস। সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমের চার থেকে ছয় জেলায়। মূলত তাপপ্রবাহের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। ৯ ও ১০ মে সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও অস্বস্তিকর গরম থাকবে। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। আজ থেকে মহানগরীতে ক্রমশই উর্ধ্বমুখী হবে পারদ।

{link}

দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও আপাতত আর ঝড়বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে সম্ভাবনা ক্ষীণ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি, ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে ১০ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ সব একাধিক জেলাতে।

 

সর্বশেষ আপডেট: