Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News : আবার বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ

Loading... আবহাওয়া
Weather News : আবার বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ
#News Breaking #News #Rain #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কয়েকদিন কিছুটা শীতলতা থাকলেও গত ২ দিন ধরে আবার  উষ্ণতা বাড়া শুরু করেছে। এই মুহূর্তে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। জানা যাচ্ছে,আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের মাত্র তিনটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

{link}

তবে দক্ষিণের অধিকাংশ জেলাতেই আজ শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। তবে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। যদিও গরমের দাপটে আবার নাকাল হওয়ার দিন ফিরে আসছে কিনা এখনই সেব্যাপারে কোনো আপডেট দেয়নি হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতার (South Bengal Weather) সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নীচে রয়েছেই। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। তবে জানা যাচ্ছে আগামী তিন দিনে ধীরে ধীরে আরও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

{link}

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে পরবর্তী তিনদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। তারপর পরবর্তী দু’তিনদিন আবহাওয়ার তেমন কোনো হেরফের হবে না বলেই খবর। তবে জানা যাচ্ছে  শুক্রবার আবার ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি।

সর্বশেষ আপডেট: