মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
আবহাওয়া

Weather News: শুক্রবারও সন্ধার দিকে বৃষ্টির পূর্বাভাস! তবে, দিনভর মনোরম থাকবে পরিবেশ

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Weather News: শুক্রবারও সন্ধার দিকে বৃষ্টির পূর্বাভাস! তবে, দিনভর মনোরম থাকবে পরিবেশ
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গতকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিছুটা বৃষ্টি হয়েছে। আজ, শুক্রবারও সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টির পূর্বাভাস আছে। সকালের দিকে মোটের উপর মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লে গরম বাড়তে থাকবে।

আরও পড়ুন: Weather Update: ধেয়ে আসছে শক্তিশালী ঘুর্ণীঝড় 'আকভান'! ল্যান্ডফল কবে ও কোথায়?

  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অনেক জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সামগ্রিকভাবে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এই আবহাওয়ার পিছনে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই মেঘলা আকাশ এবং মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের মতে, আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে উত্তর বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এই সব জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় (Kolkata Weather Update) আজ আকাশ অনেকটাই মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুব বেশি না থাকলেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকার সম্ভাবনা রয়েছে। আবার সর্বনিম্ন তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হবে না। ফলে বৃষ্টির জন্য ঠান্ডা ফিরে আসবে এমন সম্ভাবনা কম। তবে রাতের আবহাওয়া বেশ আরামদায়ক থাকতে পারে।

আরও পড়ুন: Weather Update: দরজায় কড়া নাড়ছে শীত! কবে থেকে প্রবেশ বাংলায়?

  অন্যদিকে  উত্তরবঙ্গের (North Bengal Weather) তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির কারণে সকালের তাপমাত্রাও খুব বেশি বাড়বে না।