Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: আজও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে আবহাওয়া?

Loading... আবহাওয়া
Weather News: আজও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে আবহাওয়া?
#Weather Update #Bengali News #West Bengal Weather #Kolkata Weather #Weather Forecast #আবহাওয়া #আবহাওয়া খবর #আজকের আবহাওয়া #বৃষ্টি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকালের দিকে বেশ ঝকঝকে আবহাওয়া। তবে বেলা বাড়লে বৃষ্টির পূর্বাভাস আছে। দুই বঙ্গেই কোনো কোনো জেলায় বৃষ্টির কথা বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢোকার ফলে আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার প্রভাবেই কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

{link}

  আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। কিছু ক্ষেত্রে এই হাওয়ার গতি সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার কিছু অংশে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সব এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ কলকাতাতেও (Kolkata Weather Update) আকাশের মুখ ভার থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই কলকাতাতেও আজ আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে বলে পূর্বাভাস। 

{link}

   অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মঙ্গলবারও উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সর্বশেষ আপডেট: