Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: আজও বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

Loading... আবহাওয়া
Weather News: আজও বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
#West Bengal Weather #Weather Update #Bengali News #Kolkata Weather #West Bengal #Weather Forecast #সংবাদ #আবহাওয়া #আবহাওয়া খবর #ঝড় বৃষ্টি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকাল থেকে প্রবল হাওয়া। যেকোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। একদিকে যেমন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিকেলের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই আবহাওয়া জারি থাকবে।

{link}

  আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের শেষভাগে পরিস্থিতি বদলাতে পারে। বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার থেকে কলকাতাতেও (Kolkata Weather Update) তাপমাত্রা বাড়বে। রিপোর্ট অনুযায়ী, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখন থেকেই গরমের দাপট বেশি অনুভূত হতে পারে। 

{link} 

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পরিস্থিতিও কিছুটা একই রকম। রবিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দিঘা সহ উপকূলের বিভিন্ন অঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সব এলাকায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

সর্বশেষ আপডেট: