Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather: আপাতত মনোরম আবহাওয়া, তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা নেই! মার্চে বাড়বে অস্বস্তি

Loading... আবহাওয়া
Weather: আপাতত মনোরম আবহাওয়া, তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা নেই! মার্চে বাড়বে অস্বস্তি
#Weather News #Weather Update #Weather Forecast #Bengali News #Weather Forecast #সংবাদ #আবহাওয়া #আবহাওয়া খবর #বসন্তকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার তাপমাত্রা বাড়ছে। পরিবেশ আর ততটা মনোরম নেই। দুপুরের দিকে বেশ গরম। তবে ভোরবেলা খুবই সুন্দর পরিবেশ। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত তাপমাত্রা একই রকম থাকবে। তবে অস্বস্তি বাড়তে শুরু করবে মার্চে।

{link}

  আরও দু-তিন দিন হালকা শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে। ১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে আগামী মাসের শুরুতেই পারদ চড়বে অনেকটা। কলকাতায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার পর্যন্ত রাজ্যে তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। তার পরের তিন দিন ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। ২ থেকে ৪ সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রাজ্যের জেলাগুলিতে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আর বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় শুষ্ক থাকবে আবহাওয়া। পাশাপাশি হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। 

{link}

অন্যদিকে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আর নেই উত্তরেও। রবিবার থেকে তাপমাত্রা দুই তিন ডিগ্রি বাড়তে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। যদিও কোথাও সতর্কতা জারি নেই।

সর্বশেষ আপডেট: