Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রকৃতির শীত প্রেমে ভাসবে তিলোত্তমা

Loading... আবহাওয়া
প্রকৃতির শীত প্রেমে ভাসবে তিলোত্তমা
#Kolkata #Weather #Temperature #Decrease #Christmas #Winter in Kolkata #Rain

অভিমান শেষ , মধুর ভালোবাসা শুরু হচ্ছে আবার , আসছে জাঁকিয়ে শীত ।আর কিছুদিন পরেই বড়দিন আর বছর শেষের উৎসব, তাঁর আগেই প্রকৃতি তাঁর উপহার নিয়ে হাজির । সপ্তাহ শেষে ছড়িয়ে দেবে প্রেমের শীত হৃদয়ের গভীরে ।কলকাতায় পারদ নামতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। জেলায় কোথাও কোথাও ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রী স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৭.১ ডিগ্রী। সর্বোচ্চ পরিমাণ  ৯৯ শতাংশ।সকালে কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। আংশিক মেঘলা আকাশ এর সম্ভাবনা। আগামী দুদিনে উত্তর পশ্চিম ভারতে  তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও পশ্চিম ভারতে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান।
 

সর্বশেষ আপডেট: