Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 11/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত! মঙ্গলবারেও বৃষ্টিতে ভাসবে শহর?

Loading... আবহাওয়া
Weather Update: এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত! মঙ্গলবারেও বৃষ্টিতে ভাসবে শহর?
#Weather News #Rain #Kolkata Rain #Bengali News #সংবাদ #বৃষ্টির খবর #আজ কি বৃষ্টি হবে #আবহাওয়ার খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে 'মেঘভাঙ্গা বৃষ্টি'তে ভেসেছে দুই কলকাতা। তারমধ্যে আজ আবার বৃষ্টির সম্ভাবনা। জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা।বঙ্গোপসাগরে এখনও রয়েছে ঘূর্ণাবর্তের কালো ছায়া। সোমবার রাতের IMD রিপোর্ট বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে। 

  দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, বাঁকুড়া এবং হাওড়ার এক বা দুই জায়গায় বজ্রপাতের সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।আবহাওয়া দফতরের তথ্য বলছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি।

  অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুই জায়গায় বজ্রপাত-সহ প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সর্বশেষ আপডেট: