Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

উইকেন্ডে জাঁকিয়ে শীত রাজ্যে

Loading... আবহাওয়া
উইকেন্ডে জাঁকিয়ে শীত রাজ্যে
#Weather #West Bengal #Winter #Kolkata #Howrah #Weather Report #January #Weekend #Vacation #Winter Vacation #West Bengal #India

শহরে সামনের সপ্তাহতেও বজায় থাকবে শীতের দাপাদাপি। উত্তরবঙ্গে উপস্থিতি থাকবে ঘন কুয়াশার, আর অন্যদিকে দক্ষিণবঙ্গের মানুষদের কাপে লাভ করবেন জমিয়ে শীতের আমেজ। এই কয়েকদিনে আরো বেশ কিছুটা কমেছে কলকাতার তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় আরো পারদ আরো নিম্নগামী হবে। রবিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হলেও বজায় থাকবে শীতের আমেজ। রাজ্যজুড়ে সপ্তাহের শেষে জমিয়ে শীত। সোমবার ও মঙ্গলবারে কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রী হতে পারে। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রী, যা স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা  ছিল ২৭.৪ ডিগ্রী,  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা লক্ষ্যনীয় হবে সকালে ও পরে আংশিক মেঘলা আকাশ। শনিবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সকালে দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার আকাশ। আজ ও কাল এমনই আবহাওয়া বজায় থাকবে। রবিবার থেকে সামান্য বাড়তে শুরু করবে পারদ। সোম-মঙ্গলবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। ২ থেকে ৩ দিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান। 


শুক্রবার জম্মু-কাশ্মীরের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেআটকে যাবে উত্তুরে হাওয়া। যার ফলে বাড়বে তাপমাত্রা। আগামীকাল থেকে জম্মু কাশ্মীর, লাদাখ সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু এলাকায়। শনি ও রবিবার জম্মু-কাশ্মীর লাদাখে তুষারপাতের সম্ভাবনা বর্তমান।


 

সর্বশেষ আপডেট: