Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আগামী কয়েক দিনে ফের নিম্নমুখী শহরের তাপমাত্রা

Loading... আবহাওয়া
আগামী কয়েক দিনে ফের নিম্নমুখী শহরের তাপমাত্রা
#Weather #Winter #Cold #Temperature #Weather #Update #Kolkata #West Bengal #India

শহর সহ রাজ্যে অব্যাহত শীতের দাপট। কলকাতায় শনিবার সামান্য বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা কিন্তু তা সেইরকম প্রভাব বিস্তার করতে পারেনি শীতের দাপটে। সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা। কাল থেকে নামবে পারদ। আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রী পারদ নামবে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা পরে ও আংশিক মেঘলা আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রী, স্বাভাবিকের ১ ডিগ্রী বেশি। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। উত্তরবঙ্গে ঘন কুয়াশার থাকবে আরো ২৪ ঘণ্টা, কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যাবে ৫০ মিটার এর কাছাকাছি । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা সরে গেলেও  আংশিক মেঘলা থাকবে আকাশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশও মেঘলা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


রবিবার নতুন করে ঢুকতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। ফেব্রুয়ারি শুরুতে ফের আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতে। তুষারপাতের সম্ভাবনা জম্বু কাশ্মীর ও হিমাচল প্রদেশে। 


 

সর্বশেষ আপডেট: