কলকাতার সর্বনিম্ন তামপাত্রা গিয়ে দাঁড়ালো ১৬ ডিগ্রীর উপরে। শহরে তিন দিনে তিন ডিগ্রীরও বেশি বাড়ল তাপমাত্রা। এ সপ্তাহে আরো বাড়বে তাপমাত্রা। শহরে স্বাভাবিকের উপরেই সর্বনিম্ন তাপমাত্রার অবস্থান আগামী কয়েকদিন। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই তা উধাও। দুপুরের আবহাওয়া ক্রমশ অস্বস্তি ডেকে আনবে মানুষের মনে। এবং এই অস্বস্তি বজায় থাকবে শহরে। কলকাতায় আজ সকালে কুয়াশার অস্তিত্ব ছিল ও বেলা বাড়ার সাথে সাথেই পরে পরিষ্কার হয়ে যায় আকাশ। আগামী কয়েকদিন সকালে কুয়াশা আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রী, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রী, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ৭ই জানুয়ারি। উত্তর পশ্চিম ভারতে আগামী ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। আগামী কয়েকদিনে পারদ নামার সম্ভাবনা ৫ ডিগ্রী। বৃষ্টির ধারা অব্যাহত দক্ষিণ ভারতে।
