Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পুরোনো বন্ধুর সাহায্যে রাজ্যে আরও এক ইনিংস শুরু শীতের

Loading... আবহাওয়া
পুরোনো বন্ধুর সাহায্যে রাজ্যে আরও এক ইনিংস শুরু শীতের
#Weather #Winter #Rain #Sudden Change of Weather #Spring #Kolkata #Weather Update #Temperature #West Bengal. India

শনিবার রাতে হঠাৎ করেই আকাশে মেঘের চমকানি সাথে ভিজে মাটির গন্ধ। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি রাজ্যে। রবিবার সকালেও রাজ্যের বেশ কিছু অংশে বৃষ্টি হয় তবে সকালের দিকে বৃষ্টি হলো বেলা হওয়ার সাথে সাথেই মেঘ সরে গিয়ে পরিষ্কার আকাশ। পুরোনো বন্ধুর হাত ধরেই আজ রাত থেকে ফের শহরে নিম্নমুখী তাপমাত্রা। সোমবার থেকে বুধবার পর্যন্ত শীতের আরও একটা ছোট্ট পর্বের আগমন শহরে। আজ কলকাতায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রী।  গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। রাজ্যের একাধিক যায়গায় সামান্য বৃষ্টির ছোঁয়া।

আসাম মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের দিকে মেঘ সরে যাওয়ার ফলেই বেলা বাড়ার সাথে সাথে চোখে পড়বে পরিষ্কার আকাশ। আগামীকাল থেকে কুয়াশার সর্তকতা রাজ্যজুড়ে। আজ রাতে থেকেই কমবে তাপমাত্রা। মেঘমুক্ত আকাশ আগামী কয়েকদিন। যার ফলে আরও বেশ কিছুদিন শহরে দাপট বজায় রাখতে চলেছে শীতের মরশুম। সোমবার থেকে বুধবার পর্যন্ত শীতের যে আরও একটি ছোট্ট পর্ব চলবে তাতে তিন দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।


 

সর্বশেষ আপডেট: