চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কমিয়ে আনতে পারে বর্তমান তাপমাত্রা। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিহার, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪ ডিগ্রী পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রীর বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রী। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় দুই ডিগ্রী বেশি এবং গতকালের তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রী বেশি। তাই, স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। তাপমাত্রার এই পরিবর্তনে আগামী দুদিন ঘন কুয়াশার মধ্যে থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু পন্ডিচেরি ও কেরালাতে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা আগামী দুই থেকে তিনদিনের মধ্যে প্রবেশ করতে পারে জম্মু-কাশ্মীরে।
আবহাওয়াবিদদের অনুমান, বর্তমানে রাজস্থানের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্য এবং মধ্যপ্রদেশ, গুজরাট, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের তাপমাত্রার পারদ কমিয়ে আনতে পারে।
বৃষ্টি পেড়িয়ে সপ্তাহান্তে শীতের আমেজ
Loading...
আবহাওয়া
#Weather changing
#Winter coming
#Temperature Decreaseing
#Rain
#West Bengal
#India
সর্বশেষ আপডেট:
