Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Report: খামখেয়ালী আবহাওয়া! জাঁকিয়ে শীত এখনও শহরবাসীর নাগালের বাইরে

Loading... আবহাওয়া
Weather Report: খামখেয়ালী আবহাওয়া! জাঁকিয়ে শীত এখনও শহরবাসীর নাগালের বাইরে
#West Bengal Weather #Weather News #Kolkata Weather #Weather Update #Bengali News #Kolkata #Winter Season #সংবাদ #আবহাওয়া #শীতের মরশুম #আবহাওয়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে আবার তাপমাত্রার ওঠা-নামা শুরু হয়েছে। কিছুটা খামখেয়ালি পনা শুরু করেছে আবহাওয়া। ডিসেম্বরে কতটা শীতের দেখা মিলবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উত্তরবঙ্গে ঠান্ডায় হাড় কাঁপছে, এদিকে দক্ষিণবঙ্গের তেমন শীতের দেখা নেই। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাতদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। উল্টে তাপমাত্রা কিছুটা বাড়তেও পারে। তাপমাত্রা মোটের উপর স্বাভাবিক বা তার উপরেই থাকবে। অর্থাৎ জাঁকিয়ে শীত এখনও হাতের নাগালে নয়।

{link}

এই প্রসঙ্গে হাওয়া অফিস আরও জানিয়েছে যে, আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামছে না। দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক অর্থাৎ দক্ষিণ–পূর্ব দিক থেকে ঢুকছে। উত্তুরে হাওয়া ওই পুবালি বাতাসকে বাধা না দিতে পাড়ায় শীত পড়ছে না সেভাবে। উর্দ্ধমুখী হচ্ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে পারদ পতনেরও সম্ভাবনা নেই। সকালের দিকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কতা নেই। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট বেশি থাকবে।

{link}

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। দৃশ্যমানতা নেমে যাওয়ার সম্ভাবনা তার জেরে। আগামী সাতদিন তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। তবে হাড় কাঁপুনি দেওয়া শীতের দাপট অব্যাহত থাকবে। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে।

সর্বশেষ আপডেট: