Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যজুড়ে খামখেয়ালী আবহাওয়া! বেলা বাড়লেই গরমে অস্বস্তি

Loading... আবহাওয়া
Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যজুড়ে খামখেয়ালী আবহাওয়া! বেলা বাড়লেই গরমে অস্বস্তি
#Weather News #Weather #Bengali News #Winter #Summer #Darjeeling #South Bengal #সংবাদ #আবহাওয়া খবর #শীতকাল #বসন্তকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সেই ভালো শীত আর নেই। আর ফেরার সম্ভাবনাও নেই। তবে হালকা শীতের আমেজ আরও কিছুদিন থাকবে। সকালের দিকে একটা ঠান্ডার আমেজ। বেলা বাড়লে অল্প ঘাম হওয়া শুরু করেছে। ওদিকে বনে কিন্তু পলাশ, কৃষ্ণচূড়া রঙ ধরা শুরু করেছে।

{link}

  পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহে মোটামুটি একই স্তরে থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বড়সড় পরিবর্তন হবে না। পাশাপাশি খানিকটা পারদ নামলেও কনকনে ঠান্ডা ফের আর কোনো সম্ভাবনা আর নেই বলেও আপাতত আপডেট আবহাওয়া দপ্তরের। আগামী সাত দিন শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টি হবে না। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। তবে বেলা বাড়তে পরিষ্কার আকাশের সম্ভাবনা। 

{link}

  অন্যদিকে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা সব জেলাতে রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। এই চার জেলায় সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আপাতত গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

সর্বশেষ আপডেট: