Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata Weather update : আকাশের মুখ-ভার , ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

Loading... আবহাওয়া
Kolkata Weather update : আকাশের মুখ-ভার , ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
#Heavy rainfall #Thunde storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টিপাত #কলকাতা #বংলা খবর #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক : শনিবার সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। অবশ্য বেলা বাড়লে সূর্যের প্রকাশ ঘটে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এর জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির( Heavy rainfall ) সম্ভাবনা রয়েছে। 

  আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে ঝড়-বৃষ্টি দেখা যেতে পারে। রবিবারও বৃষ্টির দাপট বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতায় (Kolkata Weather Update) আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের মধ্যে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও অনুভূত হতে পারে।

  অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ বৃষ্টি হলেও তার পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকতে পারে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই।

সর্বশেষ আপডেট: